মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে ৪১০ পিস ইয়াবাসহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ নভেম্বর সোমবার দিবাগত রাতে বাজিতপুর থানার এএসআই আরিফ রব্বানির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সড়ক রাস্তার মোড় এলাকা থেকে নাদিরা বেগম (৪৬) নামের এ মহিলাকে গ্রেফতার করে।
পরে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কোর্টে প্রেরণ করা হয়।

