বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে গৃহবধূ খুনের পলাতক আসামি হাজেরা বেগমকে (৫০) মঙ্গলবার ১২ সেপ্টেম্বর মধ্য রাতে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।
নিকলী থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ মে নিকলী উপজেলার কারপাশা দক্ষিণ হাটি গ্রামের মৃত আলফাজের স্ত্রী হাজেরা বেগম ও আব্দুল হাসিমের স্ত্রী নূরজাহানের মধ্যে বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাজেরা বেগমের কিল-ঘুষিতে ঘটনাস্থলে নূরজাহান বেগম নিহত হন। এ ঘটনায় মৃতের ছেলে মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে নিকলী থানায় শুধু হাজেরা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই হাজেরা বেগম পলাতক ছিলেন। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

