কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনকে সংবর্ধনা


কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

সুকুমার রায় আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (শিক্ষা ক্ষেত্রে) নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সন্ধ্যা ৭টায় কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ও সম্পাদক কটিয়াদী সমাচার সারোয়ার হোসেন শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রভাষক সামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল।

Similar Posts

error: Content is protected !!