মৌখিকে উত্তীর্ণ পুলিশ সার্জেন্টদের স্বাস্থ্য পরীক্ষা ২৫ সেপ্টেম্বর শুরু

আমাদের নিকলী ডেস্ক ।।

পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০১৭ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রাজারবাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শুরু হবে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার ২০ সেপ্টেম্বর এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের ভিআর ফরম পূরণ করতে হবে। এই স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর ফরম পূরণের সময় প্রার্থীদের অবশ্যই নিম্মে উল্লেখিত কাগজপত্রাদি সাথে আনতে হবে। বাসস

লিখিত পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংশ্লিষ্ট সনদপত্রের মূলকপি, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে পিতা/পিতামহ, মাতা/মাতামহ-এর নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদের সাথে মুক্তিবার্তা বা গেজেট ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধনপত্রের মূলকপি এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক সম্পাদিত অ্যাফিডেভিট অথবা বিজ্ঞ আদালতের দেয়া সাকসেশন সার্টিফিকেটের মূলকপি আনতে হবে।

এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রাদি আনতে হবে।

পরীক্ষার্থীকে কোন প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত জানার জন্য (www.police.gov.bd) ওয়েব সাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!