আমাদের নিকলী ডেস্ক ।।
মন্ত্রিসভা ২০১৮ সালের জন্য ২২ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে। সোমবার ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, ছুটির এই ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ সরকারি ছুটি ও ৮ দিন নির্বাহী আদেশে ছুটি পালিত হবে। বাসস
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), ১৭ মার্চ (বঙ্গবন্ধুর জন্মদিন), ২৬ মার্চ (স্বাধীনতা দিবস), ২৯ এপ্রিল (বুদ্ধ পূর্ণিমা), ১ মে (মে দিবস), ১৫ জুন (জামাতুল বিদা), ১৬ জুন (ঈদুল ফিতর), ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস), ২২ আগস্ট (ঈদুল আযহা), ২ সেপ্টেম্বর (জন্মাষ্টমী), ১৯ অক্টোবর (দুর্গাপূজা), ২১ নভেম্বর (ঈদে মিলাদুন্নবী), ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) ও ২৫ ডিসেম্বর (বড়দিন) সাধারণ সরকারি ছুটি হিসেবে পালিত হবে।
অন্যদিকে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ), ২ মে (শবে বরাত), ১২ জুন (শবে কদর), ১৫ ও ১৭ জুন (ঈদুর ফিতর), ২১ ও ২৩ আগস্ট (ঈদুল আযহা) ও ২১ সেপ্টেম্বর (আশুরা) নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১৪ দিন সাধারণ ছুটির মধ্যে ৪ দিন এবং ৮ দিন নির্বাহী ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

