দ. কোরিয়ার আনসানের পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মিত


আমাদের নিকলী ডেস্ক ।।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অদূরে আনসান শহরের ‘মাল্টিকালচারাল পার্কে’ স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে।

সিউলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমানের উদ্যোগে এটি নির্মিত হয়। আনসান সিটির মেয়র জে জং-গিল গত শনিবার এ শহীদ মিনারের উদ্বোধন করেন। মঙ্গলবার ২১ নভেম্বর ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাসস

এর আগে লন্ডন, টোকিও, রোমসহ আরো কয়েকটি শহরে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার আনসান শহরে বিপুলসংখ্যক বাংলাদেশি ছাড়াও চাইনিজ, ইন্দোনেশীয়, ভিয়েতনামিজ, শ্রীলংকান এবং অন্যান্য জাতি-গোষ্ঠীর মানুষ বসবাস করে। এই শহরটি যেন বহু ভাষা, বহু সংস্কৃতির মিলনমেলা।

এ শহরের মাল্টিকালচারাল পার্কে ২০০ বর্গফুটের বেদীর ওপর নির্মিত ৮ ফুট উচ্চতার মিনারটি স্টিল দিয়ে তৈরি। শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ, নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে আনসান সিটি।

Similar Posts

error: Content is protected !!