নিকলীতে জমকালো মার্চ পালনের সিদ্ধান্ত

খাইরুল মোমেন স্বপন নিকলী, বিশেষ প্রতিনিধি ।।

১৭, ২৫ ও ২৬শে মার্চ দিবসগুলির তাৎপর্য উল্লেখ করে জমকালো পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত মঙ্গলবার (১৩ মার্চ) সকালে নিকলী উপজেলা প্রশাসনের সভাকক্ষে দিবসগুলি উদযাপন প্রস্তুতি সভায় গৃহীত হয়েছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহহিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেীশন আরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইসহাক ভূইয়া, সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের বরাত দিয়ে সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিন, ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস আড়ম্বরপূর্ণ উদযাপনে সকল প্রকার সহযোগিতা করবেন বলে জানান।

সংসদ সদস্যের আশ্বাস সূত্রে ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা, নিকলী কেন্দ্রীয় শশ্মানখোলার বদ্ধভূমিতে সম্মান প্রদর্শনসহ নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Similar Posts

error: Content is protected !!