বিশেষ প্রতিনিধি ।।
নিকলী উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকের আয়োজনে বৃহস্পতিবার (২৮ মার্চ ২০১৯) সকালে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আস আদদ্বীন মাহমুদের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণ করেন অধিদপ্তরটির নিকলীতে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারি ও সুবিধাভোগি এলাকাবাসী।
মানুষের কাছে যক্ষ্মা সম্পর্কে ভয়াবহ ধারণা দূরীকরণ ও গণসচেতননতা সৃষ্টির লক্ষ্যেই এই র্যালির আয়োজন বলে ডাক্তার আস আদদ্বীন মাহমুদ জানান।

