মাহবুবুর রহমান ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে চিত্রশিল্পী হাবিবুর রহমান বর্ণালী ফাউন্ডেশনের অর্থায়নে ২৮ মার্চ (বৃহস্পতিবার) লোহাজুরী ইউনিয়নের দশপাখী গ্রামের তাজবীদুল কোরআন ওসমানীয়া হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশন পরিচালক মোজাম্মেল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন তাজবীদুল কোরআন ওসমানীয়া হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা ক্বারী দেলোয়ার হোসাইন, হাফেজ বিল্লাল, মোঃ ছিদ্দিকুর রহমান ও রুবেল বর্ণালী প্রমুখ।
হাবিবুর রহমান বর্ণালী ফাউন্ডেশনের পরিচালক মোজাম্মেল হক বলেন, ফাউন্ডেশনটি সমাজের সুবিধাবঞ্চিত শিশু, এতিমখানা, মাদ্রাসায় বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদানসহ মেধাবী শিক্ষার্থীদের মেধাস্থান অনুযায়ী এককালীন বৃত্তি প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ কাজের ধারা অব্যাহত থাকবে।


