মাহমুদ আল আজাদ, হাটহাজারী (প্রতিনিধি) চট্টগ্রাম ।।
চট্টগ্রামের হাটহাজারীতে ১শত পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার (২৫) নামের এক বিক্রেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নন্দীরহাট এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি নন্দীরহাট গোল মোহাম্মাদ তালুকদারের বাড়ীর মৃত ইদ্রিস মিয়ার পুত্র। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করেন। (যারনং ৪১)।
অভিযান পরিচালনাকারী থানার পুলিশ উপ-পরিদর্শক আসুদুজ্জামান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নুরুজ্জামানসহ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নন্দীরহাট এলাকাতে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করি। এ সময় তার শরীর তল্লাশী করে ১শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মডেল থানার ওসি মাসুদ আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে মাদক আইনে মামলা হয়। শনিবার দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


