নিজস্ব সংবাদদাতা ।।
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পুড়ছে মানুষ। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নিকলী উপজেলার লোকজন। দিনে প্রচণ্ড গরম আর তীব্র লোডশেডিং হওয়ায় ঠাণ্ডার দেখাই যেন মিলছে না। এই অবস্থায় বিশেষ করে এলাকার নারী ও শিশুরা সর্দি জ্বর আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। বাজারের ফার্মেসি থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত সবখানেই দেখা যাচ্ছে পেটের সমস্যা আর সর্দি জ্বরে আক্রান্তদের ভিড়।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গরমে অসুস্থ হয়ে পড়া অনেক রোগী চিকিৎসা নিতে এসেছেন।

