মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬-এর উদ্বোধনের পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় রেলওয়ের টিকিট ব্লেকার নিধন অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ. জেড. এম শারজিল হাসান। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনের পর বিকালে তিনি ব্লেকার নিধন অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে নেতৃত্ব দেন।
বাজিতপুর উপজেলার অন্যতম সরারচর রেলওয়ে স্টেশনে ব্লেকে টিকেট বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এ. জেড. এম শারজিল হাসান কালোবাজারিতে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
প্রাথমিক সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত ব্লেকার মো. শহীদ মিয়া সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।
উল্লেখ্য, উপজেলার অন্যতম ও যাত্রী সমাগমের স্থান সরারচর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর এগার সিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকেট ব্লেকে বিক্রি হয়। ১৫-২০ জন ব্লেকার যাত্রী বেশে এসব ট্রেনের টিকেট স্টেশন মাস্টারের কাছ থেকে ১০৫ টাকায়, শোভন চেয়ার ১২০ টাকায় ক্রয় করে সাধারণ যাত্রীদের নিকট ১৫০-২০০ টাকায় বিক্রি করে।

