নাখালপাড়াস্থ নিকলী সমিতির এক বছরপূর্তি

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকার নাখালপাড়াস্থ নিকলী সমিতির এক বছর পূর্ণ হয়েছে। প্রথম বছরপূর্তি উপলক্ষ্যে গত ১৯ জানুয়ারি শুক্রবার বাদ এশা নাখালপাড়া বড় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রুহুল কুদ্দুস ভূঞা (জনি), সাধারণ সম্পাদক ফেরদৌস আলী রনি, উপদেষ্টামণ্ডলির সদস্য, সকল সাধারণ সদস্য ও স্থানীয় মুসল্লিগণ।

মিলাদ মাহফিলে সংগঠন যেন ভবিষ্যতে সমাজের কল্যাণ ও দেশের জন্য ভাল কিছু করতে পারে এ লক্ষ্যে দোয়া করা হয়। এছাড়াও সকল বাধা-বিপত্তি পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই জন্য দোয়া করা হয়।

মিলাদ শেষে সমিতির সকল সদস্য পারস্পরিক মতবিনিময় করেন এবং ভবিষ্যতে কি কি কার্যক্রম পরিচালিত হবে সেই বিষয়ে বিশদ আলোচনা হয়।

Similar Posts

error: Content is protected !!