হাটহাজারীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত মোঃ নিজাম উদ্দিন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ পাহাড়তলী সন্দীপ কলোনীর নিজ বাসা থেকে আটক করা হয়। নিজাম উদ্দিন ফতেয়াবাদ সন্দীপ কলোনির মৃত মজিবুল হকের পুত্র।

মডেল থানার ডিউটি অফিসার এসআই তানজির হোসেন জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাহ পরাণ সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দিপ কলোনী থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নিজাম উদ্দিনকে আটক করে। নিজাম কয়েকটি মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার কারণে আটক করা যায়নি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!