“পরিবর্তনের অপেক্ষায়… নূর মোহাম্মদ”

কটিয়াদী প্রতিনিধি ।।

পরিবর্তনের অপেক্ষায়…. নূর মোহাম্মদ, আমাদের নূর মোহাম্মদ, হৃদয়ে নূর মোহাম্মদ শব্দগুলো বেশ পরিচিতি লাভ করেছিল কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার গ্রামের আনাচে কানাচে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত প্রায় ১ বছর ধরে ফেস্টুন, বিল বোর্ডে , গায়ের টি-শার্টে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি চোখে পড়ে এই স্লোগানগুলো।

প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে প্রথমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন নূর মোহাম্মদ। পুলিশকে আধুনিক সেবা প্রদানের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে দক্ষ, চৌকস, বিচক্ষণ ও মেধার স্বাক্ষর রাখেন তিনি।

পদোন্নতি পেয়ে পুলিশের সর্বোচ্চ মহাপরির্দশক (আইজিপি) পদে আসীন হন। পরে রাষ্ট্রদূত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হয়ে অবসর গ্রহণ করেন নূর মোহাম্মদ। ২০১৫ সালে ফিরে আসেন গ্রামের সাধারণ মানুষের কাছে। নিজের এলাকায় প্রায় ২শ’ উঠান বৈঠক এবং শতাধিক পথসভা ও জনসভায় অংশগ্রহণ করে বেশ আলোচনায় আসেন তিনি।

মানুষের দোরগোড়ায় পৌঁছে নিয়মিত সাধারণ মানুষের খোঁজ খবর নেয়া, দুঃখ-সুখের কথা শোনায় হয়ে উঠেন সকলের প্রিয়জন। আস্থাভাজন হয়ে উঠেন ছোট, বড়, তরুণ, যুবা, বৃদ্ধসহ আপামর জনসাধারণের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিশেষ করে তরুণদের প্রতিদিন সর্বক্ষণ কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। অসাধারণ ব্যক্তিত্ব, সাবলীল কথায় দলমত নির্বিশেষে সকলের মনে ঠাঁই করে নেন।

সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নূর মোহম্মদসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে সাবেক সফল আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ মনোনীত হন এবং গত ৩০ ডিসেম্বর প্রায় ৩ লাখ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

কিশোরগঞ্জের ৬টি আসনের নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে নূর মোহাম্মদকে মন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য মনে করেন অনেকেই। যদিও স্বাধীনতার ৪৭ বছর পর কিশোরগঞ্জ জেলা এই প্রথম মন্ত্রীশূন্য হওয়ায় অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবুও আশা ছাড়েননি কেউ।

বিপুল সর্মথনে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান চিন্তা অত্যন্ত স্বচ্ছ, যোগ্য এবং সুদূরপ্রসারী বিশিষ্টজন। তিনি অবশ্যই মূল্যায়ন করবেন মুক্তিযুদ্ধ এবং রাজনীতির ঐতিহ্যের জেলা ‘কিশোরগঞ্জ’কে। রচিত হবে স্বাধীনতার ৪৮ বছরে অর্থাৎ ২০১৯ সালের নতুন ইতিহাস। ‘পরির্বতনের অপেক্ষায়….’ স্লোগানের বাস্তবায়ন দেখার অপেক্ষায় এমপি নূর মোহাম্মদের দিকে চেয়ে কটিয়াদী ও পাকুন্দিয়াবাসী।

Similar Posts

error: Content is protected !!