নিকলীতে আসতে শুরু করেছে আনারস

কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী সদর নতুন বাজারে আজ রোববার (১০ ফেব্রুয়ারি ২০১৯) বছরের প্রথম আনারসের চালান ঢুকেছে। চট্টগ্রামের বনরুপা থেকে আনারসগুলো এনেছেন দামপাড়া ইউনিয়নের কামালপুরের ফল ব্যবসায়ী মোঃ উবাইদুল।

প্রথম চালানেই লাভের আশা করছেন ফল ব্যবসায়ী উবাইদুল। এনেছেন এক লাখার টাকারও বেশি ফল।

জলডুবি জাতের আনারস প্রতি একশ’টির পাইকারি দাম ধরা হয়েছে আড়াই হাজার টাকা। এই প্রতিবেদককে তিনি জানালেন, এবারের চালানের অবস্থা দেখে পরবর্তীতে আনা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিবো।

Similar Posts

error: Content is protected !!