বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার তিন বছরমেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ ঢাকার চীফ এডভাইজার এডভোকেট এম.এ. বারী ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটির চেয়ারম্যান ইউএনবি’র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সহঃ অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম ফকির মতি এবং জেনারেল সেক্রেটারি ”আমাদের নিকলীডটকম” অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ও ইক্রা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম সাগর।

কমিটির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ফকির মতি, জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম সাগর

নতুন এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : কো-চেয়ারম্যান- কবি অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান, সাংবাদিক রেজাউল করিম সেলিম ও দৈনিক যুগান্তর কটিয়াদি উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ এ.কে.এম. ফজলুল হক জোয়ারদার আলমগীর।

ট্রেজারার অষ্টগ্রাম প্রেসক্লাব সম্পাদক ফরিদ রায়হান, জয়েন্ট সেক্রেটারি অভিনেতা তানভীর আহমেদ বাক্কী, কবি আব্দুল গনী মিয়া ও সঞ্জিত চন্দ্র শীল। অর্গানাইজিং সেক্রেটারি জহিরুল হক জামাল, অফিস সেক্রেটারি বদরুল আলম নাঈম, প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি মোঃ সাইফুদ্দিন লিচু, কালচারাল এ্যফিয়ার্স সেক্রেটারি মাসুম বিল্লাহ তাহের ও উইমেন সেক্রেটারি তাহমিনা জাহান ফারহা।

Similar Posts

error: Content is protected !!