হোসেনপুরে বসতঘরে আগুন, একজনের মৃত্যু

হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকায় বৃহস্প‌তিবার (২ মে ২০১৯) দুপুরের দিকে এক বাড়িতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

এ সময় বসত ঘ‌রের একপা‌শে রান্না কর‌ছিলেন মৃত ফজলুল হকের স্ত্রী রে‌জিয়া আক্তার। এ সময় ভ‌য়ে চৌ‌কির নি‌চে লু‌কিয়ে পড়েন তি‌নি। দুর্গম চর এলাকা হওয়ায় বিষয়‌টি কেউ লক্ষ্য ক‌রে‌নি। স্থানীয়রা এসে বসত ঘ‌রের আগুন নেভা‌নোর পর চৌ‌কির নিচ থে‌কে তার ঝলসা‌নো মৃত‌দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে হোসেনপুর উপজেলা প‌রিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করে মৃতের পরিবারকে দাফন-কাফনের জন্য তাৎক্ষণিক নগদ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

হোসেনপুর থানা পু‌লি‌শের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!