বাজিতপুর সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের পশ্চিম বাজিতপুরের অধিবাসী ও প্রয়াত বিল্লাল মিয়ার একমাত্র ছেলে হাসান কুফিয়া (৫০) শনিবার রাত আনুমানিক ৪টায় ঢাকা আহমেদিয়া মেডিকেল হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার ২টা ১৫ মিনিটে নামাজে জানাজা শেষে পশ্চিম বাজিতপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার চাচাত ভাই সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া।

