মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের বাজিতপুর বাজারে বুধবার বিকাল সাড়ে ৪টায় “পরিচ্ছন্ন বাজিতপুর”-এর আহ্বায়ক ও প্রবাসী মুর্শিদ উদ্দিন আহাম্মেদ, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, রকিবুল হাসান শিবলী, অধ্যাপক ইন্দ্রজিত দাস, ইছামতি পত্রিকার সম্পাদক শিল্পী বণিকের নেতৃত্বে এক বিশাল র্যালি বের হয়।
র্যালি শেষে সমাবেশে বিভিন্ন বক্তা বলেন, সুন্দর পরিচ্ছন্ন ও মাদকমুক্ত বাজিতপুর গড়ার আহ্বান জানান। তারা জানান, সর্বগ্রাসী মরণ নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, পরিচ্ছন্ন বাজিতপুরের আহ্বায়ক ও প্রবাসী মুর্শিদ উদ্দিন আহাম্মেদ, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, রকিবুল হাসান শিবলী, অধ্যাপক ইন্দ্রজিত দাস, ইছামতি পত্রিকার সম্পাদক শিল্পী বণিক।


