আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণের হার ৯০.১১। বাসস
এ পরীক্ষায় ২৯টি অনার্স বিষয়ে সারাদেশে ৬১৯টি কলেজের ২১১টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ২ লাখ ৭৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণের হার ৯০.১১।
এ পরীক্ষার ফল এসএমএস (SMS) এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ (Message) অপশনে গিয়ে nu<space> H1 <space> Roll/Reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে ।

