কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের ১২ দিন পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত স্কুলছাত্রী (১৫) কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
কটিয়াদী পৌর সদরের পশ্চিম পাড়া গ্রামের ছাত্রীর পিতা বিমল দাস অভিযোগ করেন, গত ২৫ আগস্ট (শুক্রবার) প্রতিদিনের মতো কোচিং করতে যায় তার মেয়ে। কোচিং শেষে বাড়ি ফেরার পথে সেন্টারের শিক্ষক তরিকুল ইসলাম বায়েজিদ, সহযোগী আজিম মিয়া, জাকির মিয়া, রাকিব মিয়া জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রীর বাবা বাদী হয়ে ৪(চার) জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

