অভিযোগ তদন্ত না করে কোন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ না করার সুপারিশ

আমাদের নিকলী ডেস্ক ।।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ তদন্ত না করে ভাতা বন্ধ না করার সুপারিশ করা হয়েছে।

সংসদ ভবনে রোববার ১৫ অক্টোবর কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। বাসস

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, হুইপ ইকবালুর রহিম, স্বপন ভট্টাচার্য্য এবং কামরুল লায়লা জলি সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির গত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মুক্তিযুদ্ধের থিমের সাথে মিল রেখে মাগুরা জেলা সদরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে।

এছাড়াও সভায় উল্লেখ করা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের জন্য বিভিন্ন পর্যায়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!