জারইতলার মুক্তিযোদ্ধা জালালউদ্দিন স্ট্রোকে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি ।।
জারইতলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডাক্তার জালালউদ্দিন আহমেদ শনিবার (৩ মার্চ) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার (৩ মার্চ) স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জারইতলা ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডাক্তার জালালউদ্দিন আহমেদ। তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে হোমিওপ্যাথিক ফার্মেসি পরিচালনা করেন।
হাসপাতালে ৬৭ বছর বয়সী দেশের এই সূর্যসন্তানের পাশে রয়েছেন তার স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে। পরিবারের সদস্যরা তার আরোগ্য কামনায় এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Similar Posts

error: Content is protected !!