নিকলীতে হাজী মাসুকের গণসংযোগ

আবদুল্লাহ আল মহসিন, নিজস্ব প্রতিনিধি ।।

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিকলী-বাজিতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী হাজী মাসুকের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ এপ্রিল) সকাল থেকে সারা দিনব্যাপী তিনি গণসংযোগ চালান।

কর্মসূচির অংশ হিসাবে তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়া, নিকলী সদর, গুরুই, জারুইতলা, দামপাড়া ও কারপাশা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিদের সাথে যোগাযোগ করেন। এসময় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপি নেতা তাপস সাহা অপু, ডাঃ সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম স্বাধীন, রফিকুল ইসলাম লিটন, যুবদল নেতা ফরিদ উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!