নিজস্ব প্রতিনিধি ।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (২৬ মে ২০১৮)। রাজধানীর তোপখানা রোডে বৈশাখী রেস্তোরাঁয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম হোসেন লিটন।

প্রধান অতিথি ছিলেন নিকলী-বাজিতপুরের (কিশোরগঞ্জ-৫) সংসদ সদস্য আলহাজ্ব মো: আফজাল হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিকলী-বাজিতপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তার নির্বাচনী এলাকা নিয়ে ভবিষ্যৎ উন্নয়নের কিছু পরিকল্পনার কথাও জানান। ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের এই অনুষ্ঠানে এসে তার ভালো লাগার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সংগঠন আরো সুন্দর ও সুগঠিত হয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। সংগঠনের প্রয়োজনে তিনি সব সময় সংগঠকদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, ঢাকাস্থ নিকলী সমিতির সভাপতি বাবু সুনীল সাহা, সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন ও আওয়ামী লীগ ঢাকা মহানগর (উত্তর) সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী.কম”-এর ব্যবস্থাপনা সম্পাদক আজমল আহসান, ঢাকাস্থ নিকলী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম রুহুল কুদ্দুস ভূঞা, নিকলী-বাজিতপুরের সংসদ সদস্যের একান্ত সচিব রুবেল আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের সিনিয়র সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনয় ছিলেন মাজহারুল ইসলাম উজ্জ্বল। সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আতিকুর রহমান, মোকারিম, হাসিবুর রহমান অপর, নিয়াদ হাসান রকি, গরীবে নেওয়াজ ও মুশফিকুর রহমান তুষার।

প্রতিষ্ঠাকালীন বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যে অন্যতম সংগঠক এনায়েত কবির শোয়েব ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের উদ্দেশ্য ও লক্ষ্যের কথা জানান। এ সময় তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মো: ইলিয়াস আহমেদ। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন সংগঠনের অন্যতম সদস্য মোঃ তাহমিদ আনাস।










