জেলায় মে মাসে সেরা কুলিয়ারচর থানার ওসি

আমাদের নিকলী ডেস্ক ।।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু মোল্লা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। মে (২০১৮) মাসে তিনি জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে তাঁর নেতৃত্বাধীন কুলিয়ারচর থানা।

মঙ্গলবার (১২ জুন ২০১৮) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা’র নাম ঘোষণা করেন এবং পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি জেলার শ্রেষ্ঠ থানার পুরস্কারও লাভ করে কুলিয়ারচর থানা।

গত মে (২০১৮) মাসে ওয়ারেন্ট তামিল, অন্যান্য আসামি গ্রেপ্তার, মাদক মামলার আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে প্রতিযোগিতায় অন্যান্য থানার চাইতে পয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকায় কুলিয়ারচর থানাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ থানা এবং কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

সূত্র : এবার কুলিয়ারচর থানার ওসি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি  [কিশোরগঞ্জ নিউজ, ১২ জুন ২০১৮]

Similar Posts

error: Content is protected !!