ধামইরহাটে নৌকার প্রচারে বিএনপি প্যানেল মেয়র ও কমিশনার!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বিএনপি’র দুই হেভিওয়েট নেতা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর ইব্রাহীম হোসেন ও আব্দুর রউফ নেমেছেন নৌকার প্রচারণায়। পুরো ধামইরহাট-পত্নীতলায় নৌকার জয়জয়কার শুনে আওয়ামীলীগের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামীলীগে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দীর্ঘদিনের বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত থাকা পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ইব্রাহীম হোসেন।

অপরদিকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর তুখোড় বিএনপি নেতা আব্দুর রউফ বিগত ১০ বছরে সরকারের উন্নয়নে আত্মবিশ্বাসী হয়ে বাকী জীবন আওয়ামীলীগের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করে দেবার দৃঢ় প্রত্যয় নিয়ে নৌকা মার্কার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

২২ ডিসেম্বর ধামইরহাট পৌর সদরে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে প্রচারণায় ব্যবসায়ীদের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, নির্বাচনের প্রায় শেষ পর্যায়ে বিএনপির দুই পৌর কাউন্সিলর নৌকার প্রচারণা, নেতাকর্মীদের নিরলস প্রচেষ্টা নৌকার বিজয় ঠেকাতে পারবে না।

Similar Posts

error: Content is protected !!