অষ্টগ্রামে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

“স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গিকার” স্লোগান নিয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০১৯ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০১৯) দুপুর ১২টায় সুসজ্জিত গরুর গাড়ি, গ্রামীণ এম্বুলেন্স, ক্ষুদে ডাক্তার, হাওরের ঐতিহ্যবাহী লাঠি খেলার সমন্বয়ে র‌্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজুয়ান আহমেদ তৌফিক।

এ সময় তার সাথে ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ, অধ্যক্ষ মোজতবা আরিফ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লাহ, উপজেলা প্রকৌশলী মাহবুব মোর্শেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামসুল আলম, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু প্রদক্ষিণ করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালি শেষে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সেবা দাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!