খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে সোমবার (২০ এপ্রিল) সকাল সাতটায় বজ্রপাতে এক রাখালের মৃত্যু হয়েছে। বজ্রপিষ্ট আসাদুল্লাহ আশু (১৮) উপজেলার সিংপুর ইউনিয়নের গড়গড়িয়া হাটি গ্রামের মৃত কিনু মিয়ার পুত্র।
এলাকাবাসি জানায়, আসাদুল্লাহ আশু একজন রাখাল। তার ছাগলের পাল চরাতে নিত্য নয়াখাল হাওরে যায়। সোমবার সকাল আনুমানিক ৭টায় ছাগল রেখে বাড়ি ফেরার পথে সে বজ্রপিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আসাদুল্লাহ আশুর প্রতিবেশি ও গ্রাম চিকিৎসক খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনকে ঘটনা অবহিত করে সকালেই জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

