মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের লৌহগাঁও দক্ষিণপাড়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে রাকিব মিয়া, মোঃ বাবুল মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে (কিরিচ) মোঃ জসিম উদ্দিনকে (২৫) আঘাত করে। এতে জসিম উদ্দিন দুই হাতে ও বুকে গুরুতর জখম হয়েছেন।
আহত অবস্থায় জসিম উদ্দিনকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসার পর জসিম উদ্দিনকে সোমবার সকালে ফের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাটি ঘটে গত ১২ অক্টোবর শনিবার দিবাগত রাত ১০টার দিকে লৌহগাঁও গ্রামে আব্দুল মোতালিবের বসতবাড়ির পূর্ব পাশে।
এলাকাবাসী থানা সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনকে সাকিব মিয়া, রাকিব মিয়া বাবুল মিয়াসহ কয়েকজন কিরিচ দিয়ে আঘাত করলে গুরুতর জখম করে। বাজিতপুর থানার ওসি মোঃ খলিলুর রহমান পাটোয়ারি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করবেন বলে উল্লেখ করেন।


